1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মহেশখালীতে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু, মেয়ে আহত - দৈনিক আমার সময়

মহেশখালীতে পাহাড় ধসে এক বৃদ্ধের মৃত্যু, মেয়ে আহত

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
কক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসের ঘটনায় আব্দুস শুক্কুর (৬০)প্রকাশ মনু মিয়া নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে, এই ঘটনায় আহত হয়েছে মোস্তফা খানম (২০)নামের এক নারী। তিনি নিহত শুক্কুরের কন্যা বলে জানা যায়। 
সোমবার (১৯ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, অতিবৃষ্টির ফলে পাহাড় ধসে বাড়ির দেয়াল চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয় আব্দুস শুক্কুর।
এই ঘটনায় আহত মোস্তফা খানম কে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নেওয়া হয়েছে। আব্দুস শুক্কুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতের সন্তান মাওলানা জয়নাল আবেদীন।
নিহত আব্দুস শুক্কুরের মৃত্যুতে তার পরিবারসহ নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, কালারমারছড়ার বিভিন্ন স্থানে পাহাড়কাটা এবং বালি উত্তোলনের কারণে বর্ষায় প্রত্যেক বছর এমন দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে।
কিন্তু প্রশাসন জড়িতদের বিরুদ্ধে কঠোর কেন ব্যবস্থা না নেওয়ায় এমন দুর্ঘটনা অব্যাহত রয়েছে বলে জানান স্থানীয়রা। এ দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হওয়ার আহবান জানালেন সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com