1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভোমরায় বিজিবির অভিযানে ৩টি ট্রাক ও পন্যসহ একজন আটক - দৈনিক আমার সময়

ভোমরায় বিজিবির অভিযানে ৩টি ট্রাক ও পন্যসহ একজন আটক

সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি: 
    প্রকাশিত : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি ২০২৫) সাড়ে ৯টায়ায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যগণ ১ জন আসামীসহ ভারতীয় শাড়ি ৫৯টি, থ্রি-পিস ২০টি, বোরকা ২টি, কম্বল এবং ৩টি বাংলাদেশী ট্রাক আটক করে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী ট্রাকে চোরাচালানী মালামাল বহন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সাড়ে ৯টায় ভোমরা আইসিপি’র বিজিবি চেকপোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে।

এ সময়ে ৩টি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে আগমনকালে চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ৩টি ট্রাক তল্লাশীর জন্য থামালে ২টি ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ি রেখে লাফিয়ে স্থলবন্দর এলাকায় বিচ্ছিন্নভাবে পালিয়ে যায় এবং ১ জন ড্রাইভার গাড়িতে অবস্থান করে।

পরবর্তীতে ৩টি ট্রাক তল্লাশী করে ভারতীয় ৫৯টি শাড়ি, ২০টি থ্রি-পিস, ২টি বোরকা এবং ৩টি কম্বল উদ্ধার করে। এ সময়ে আভিযানিকদল অবৈধ ভাবে ভারতীয় মালামাল চোরাচালানের দায়ে একটি ট্রাকের চালক ফরিদপুর জেলার গোন্দারদিয়া গ্রামের মো. লোকমান ফকিরের ছেলে মোঃ মিলন ফকির (৪৫) কে (ঢাকা মেট্রো-ট-১৬-৩৭৮৪) একটি ট্রাকসহ আটক করে।

এসময় সাতক্ষীরা ভোমরা কলুপাড়ার মোঃ রাব্বি ইসলাম (২৩), গাজীপুর গ্রামের মোঃ আব্দুল গনির ছেলে মোঃ ওমর ফারুক (২২), খুলনার ফুলতলা দামুদর গ্রামের মৃত খালেদ গাজীর ছেলে ট্রাক ড্রাইভার (যশোর-ট-১১-০২৯৭) মোঃ বিল্লাল হোসেন (৩৫), সাতক্ষীরার ভোমরা মোল্লাপাড়া গ্রামের জিহাদ আলীর ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫) এবং ট্রাক ড্রাইভার (যশোর-ট-১১-১৭২৩) যশোরের চাচড়া বিলপাড়ার আব্দুর রহমানের ছেলে মোঃ সোহেল রানা (৪০) পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ আটককৃত মালামাল ও ট্রাক আসামীসহ থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com