1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভারতে নিষিদ্ধ হলো হানিয়ার নতুন সিনেমা - দৈনিক আমার সময়

ভারতে নিষিদ্ধ হলো হানিয়ার নতুন সিনেমা

Reporter Name
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫

পাকিস্তানের সুন্দরী নায়িকা হানিয়া আমির। সৌন্দর্য এবং অভিনয় গুণে নিজেকে তিনি প্রতিষ্ঠা করেছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন তারকা হিসেবে। দেশের গন্ডি ছাড়িয়ে গোটা উপমহাদেশে তার ভক্ত ছড়িয়ে আছে। ভারতেও তার গ্রহণযোগ্যতা অনেক। তবে অভিনেত্রীর সিনেমা নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। পহেলগাঁও কাÐের পর সামাজিক মাধ্যমে পাকিস্তানের শিল্পীদের নিষিদ্ধ করার দাবি উঠে। সেসময় বলিউডের নির্মাতারা বেশ সিরিয়াস হয়ে পাকিস্তানি শিল্পীদের সাথে কাজ করা বন্ধ করে দেন। বেশ কিছু সিনেমার পোস্টার থেকেও বাদ দেওয়া হয় তাদের। এবার ‘সর্দারজি ৩’ নামের একটি সিনেমাতে নিষেধাজ্ঞা এসেছে। কারণ এই সিনেমায় কাজ করেছেন পাকিস্তানের হানিয়া। তাকেও বাদ দেওয়ার দাবি তোলা হয়েছিল। কিন্তু বেশ কিছুদিন আগে ছবির কাজ শেষ হওয়ায় বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে তার কারণে ভারতে মুক্তি পাচ্ছে না ‘সর্দারজি ৩’। এরইমধ্যে ছবিটির প্রথম ঝলক মুক্তি পেয়েছে। সেখানে অবশ্য রাখা হয়েছে হানিয়াকে। তবে ইউটিউবে তাকে দেখতে পাচ্ছেন না ভারতীয়রা। পাশাপাশি বর্তমান পরিস্থিতির কথা ভেবে ছবিটি ভারতে মুক্তিও দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ছবিতে হানিয়ার সহশিল্পী দিলজিৎ। ছবিটি তাই ভারত ব্যতীত বিশ^ব্যাপী আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে। ‘সর্দারজি ৩’ ছবিতে হানিয়া-দিলজিৎ ছাড়াও অভিনয় করেছেন নাসির চিনোতি, ড্যানিয়েল খাওয়ার ও সালিম আলবা প্রমুখ।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com