1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ কারবারি গ্রেফতার

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫৪ বোতল ফেনসিডিলসহ আহাদ মিয়া (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত মঙ্গলবার রাতে উপজেলার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আহাদ মিয়া জেলার সদর উপজেলার রামরাইলের মনা মিয়ার ছেলে। র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা। অভিযানকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে থাকা দুইজন আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়।
এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একজন আরোহী পড়ে যায়। পরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, পালিয়ে যাওয়া মোটরসাইকেলসহ অপর মাদক কারবারিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com