1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‘ব্যাটারিচালিত রিকশা চলবে’ প্রধানমন্ত্রীর বরাতে কাদের - দৈনিক আমার সময়

‘ব্যাটারিচালিত রিকশা চলবে’ প্রধানমন্ত্রীর বরাতে কাদের

শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : সোমবার, ২০ মে, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার চলাচালে অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে মহাসড়কে এই বাহন চলতে পারবে না বলে জানান তিনি।

২০ মে (সোমবার) দুপুরে প্রধানমন্ত্রী সব দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান ওবায়দুল কাদের।

আওয়ামী ওলামা লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ধর্মীয় অনুভূতি নিয়ে রাজনীতি করে কিন্তু ধর্মের প্রসারে কিছুই করে না। ধর্মের প্রসারে যা কিছু করনীয় তা সব আওয়ামী লীগ করেছে। এসময় ধর্মের নামে ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এদিকে, রাজধানীর মিরপুর-১০, অরজিনাল-১০, পপুলারের সামনে ও কালশী এলাকায় অটোরিকশাচালকদের দফায় দফায় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে তিন থানায় মোট চারটি মামলা হয়েছে।

মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি, ও কাফরুল থানায় একটি মামলার বাদী পুলিশ। মামলায় এখন পর্যন্ত ৪২ জন গ্রেফতার আছে। এছাড়া চার মামলায় আসামি করা হয়েছে প্রায় ২৭০০ জনকে।

ইতিমধ্যে মোট ৪২ জনকে গ্রেফতারের পাশাপাশি আটক অভিযান চলমান রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

২০ মে (সোমবার) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্ল্যা।

পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহিদুল ইসলামের বরাতে জানা যায়, রোববার অটোরিকশাচালকরা পল্লবী এলাকায় ট্রাফিক বক্সে আগুন দেয়, সড়কে অগ্নিসংযোগ করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। মামলায় এখন পর্যন্ত ১৫ জন গ্রেফতার আছে। দুটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫০০-১৮০০ জনকে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম গণমাধ্যমকে জানান, গতকাল রোববার অটোরিকশাচালকরা মিরপুর ১০ নম্বর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা পুলিশের ওপর হামলা চালান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮০০-৯০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আছে ১২ জন অটোরিকশাচালক।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বীর আহম্মদ জানান, মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি হয়েছে অনেকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com