1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বালু মহাল সংক্রান্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব - দৈনিক আমার সময়

বালু মহাল সংক্রান্ত ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব

ডেস্ক নিউজ :
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

        মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আজ দেশের সকল বিভাগীয় কমিশনারজেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে বালু মহাল সংক্রান্ত ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং পরিবেশবন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

        সভায় নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়: অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসকগণকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে সকল স্থানে অবৈধভাবে বালু উত্তোলিত হয় সেসকল স্থানে জেলা প্রশাসনপরিবেশ অধিদপ্তর ও যৌথ বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করতে হবেজনগণের অভিযোগ নিষ্পত্তি করতে হবে এবং অভিযোগ নিষ্পত্তির জন্য গৃহীত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট অভিযোগকারীকে জানাতে হবেনতুন বালু মহাল ঘোষণার পূর্বে হাইড্রোগ্রাফিক জরিপ-সহ প্রচলিত আইন ও বিধি মেনে ইজারা কার্যক্রম পরিচালনা করতে হবেদীর্ঘদিনের পুরানো হাইড্রোগ্রাফিক জরিপের ভিত্তিতে প্রদত্ত বালু মহালের ক্ষেত্রে নতুন করে ইজারা কার্যক্রম গ্রহণের পূর্বে পুনরায় হাইড্রোগ্রাফিক জরিপ করে ইজারা কার্যক্রম গ্রহণ করতে হবেইজারাধীন বালুমহালের সীমানা ইজারাদারকে চিহ্নিত করে দিতে হবে এবং চিহ্নিত এলাকার বাহিরে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবেসূর্যাস্তের পর বালু উত্তোলন বন্ধের লক্ষ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবেযেসব বালু মহাল থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে একাধিক জেলার সম্পৃক্ততা রয়েছেসেসব ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় করে অবৈধ বালু উত্তোলন বন্ধে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবেঅবৈধভাবে উত্তোলিত জব্দকৃত বালু নিলামে না দিয়ে সরকারি প্রতিষ্ঠানের নির্মাণকাজে ব্যবহারের জন্য প্রয়োজনে আদালতের সিদ্ধান্ত নিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবেবালু মহালের ইজারাগ্রহীতা কর্তৃক শর্ত ভঙ্গ হলে শুধু শ্রমিকদেরকে নয়বরং ইজারাদারকে বিচারের মুখোমুখি করতে হবে এবং জেলা পর্যায়ে অভিযোগ নিষ্পত্তিতে কার্যকর কাঠামো নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com