বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পর্তুগাল শাখার এক বছরের জন্য কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইন্জিনিয়ার কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন।
পর্তুগাল প্রবাসী অধিকার পরিষদ গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় একটি উপকমিটি করা হয়,উক্ত উপ- কমিটির দায়িত্ব দেয়া হয়,কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের।
সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার সাইদুজ্জামান সুমন,সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব সাইফুদ্দিন সুমন,গণযোগাযোগ বিষয় সম্পাদক
জনাব জহিরুল ইসলাম জহির, তারা দীর্ঘ সময় পর্যালোচনা শেষে , কমিটির খসড়া প্রস্তাব প্রস্তুত করে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বরাবর প্রেরণ করেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আলোচনা শেষে এই কমিটির অনুমোদন দেয়।
উক্ত কমিটির সভাপতি করা হয় মুজাম্মেল মুহাম্মদ রায়হান,সাধারণ সম্পাদক রিপন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক এ কে এম সাইফুদ্দিন মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা কামাল আরিফ, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম লিপু, সমাজসেবা সম্পাদক হাবিবুর রহমান, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আবুল বাশার, ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ মাহদি হাসান, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদুজ্জামান সাগর, গণযোগাযোগ গণমাধ্যম বিষয়ক সম্পাদক সালাম বিপ্লব, ধর্মীয় সম্প্রীতি ও মানবিক মর্যাদা বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল, স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রুহুল আমিন, কার্য নির্বাহী সদস্য জাফর ইকবাল, জুয়েল রানা, আহমেদ সম্রাট প্রমুখ।
পর্তুগাল শাখার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কমিটি ঘোষণা করার পর কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন বলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন প্রবাসীদের অধিকার আদায়ের সকল প্রকার সহযোগিতা করবে প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে এবং করে যাবে, তিনি আশাবাদ করেন পর্তুগাল প্রবাসী অধিকার পরিষদ ও সুন্দরভাবে প্রবাসীদের অধিকার আদায়ের ভূমিকা রাখবেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের একটি মাত্র স্লোগান
“এসো এক হই
অধিকারের কথা কই”
Leave a Reply