নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের ছেরাজ প্লাজা ও হাজী মার্কেটের ২০ টি দোকান ও সম্পত্তির মালিক হাজী আবুল খায়ের অবৈধভাবে দোকান দখলদারদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ! অভিযোগে তিনি বলেন, ২০২২ সালের ১৫ নভেম্বর ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। চার বছর ধরে একাধিক দোকান অবৈধভাবে দখল করে ভাড়া পরিশোধ না করছে না দখলদাররা। তিনি আরও বলেন, বৈধ মালিক হিসেবে দোকান ভাড়া চাইলে অভিযুক্তরা প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে অতীতের ন্যায় এখনো তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টির সুরাহার জন্য বসুরহাট ব্যবসায়ী সমিতির কর্তৃপক্ষের নিকট অভিযোগে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান অবৈধ দখলদাররা মানছেনা। পরবর্তীতে তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং দোকান ছাড়ার জন্য আইনি নোটিশ পাঠান। তবে এতেও অভিযুক্তরা দোকান খালি করেননি বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে হাজী আবুল খায়ের আরো অভিযোগ করেন, গত ৪ জুলাই দোকানের ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। তিনি জানান, সর্বশেষ গত ৬ জুলাই নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ভাড়াটিয়াদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাড়া না পাওয়ায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পাশাপাশি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা, ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং একই সঙ্গে তিনি বৈধ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে দেওয়ার বিনীত অনুরোধ করেন !
Leave a Reply