1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল সিটি নির্বাচনে অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে র‌্যাবের হুঁশিয়ারি - দৈনিক আমার সময়

বরিশাল সিটি নির্বাচনে অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে র‌্যাবের হুঁশিয়ারি

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩

বরিশাল সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব-৮। শনিবার ১০ জুন দুপুর ১২টায় নগরীর রুপাতলীতে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং করেন অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুাযায়ী শনিবার সকাল ৬টা থেকে র‌্যাব-৮ এর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। যেখানে পুরো নির্বাচনে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোট ১৬টি টিম থাকবে। এছাড়া শহরে প্রবেশ ও বাইরের পথসহ বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। অধিনায়ক বলেন, এ নির্বাচন উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক বহিরাগতরা এসেছেন নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে। শনিবার দিনগত মধ্যরাতে প্রচারণা শেষ হবে। নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীর নির্বাচনী প্রচারণার জন্য যারা বরিশালের বাইর থেকে এসেছিলেন, অর্থাৎ এ নির্বাচনী এলাকার ভোটার নন, তাদের অনুরোধ করবো সার্বিক নিরাপত্তার স্বার্থে নির্বাচনী এলাকা ত্যাগ করার জন্য। যদি কেউ থেকেও যান তাহলে তাকে অনুরোধ করবো নির্বাচন কমিশনের বিধিনিষেধ মেনে চলার জন্য। তিনি বলেন, বরিশাল সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা পরিপন্থী কোনো কার্যক্রম ঘটলে স্বল্পতম সময়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ সহিংসতা বা নাশকতার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাত্র একদিন পরেই বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শনিবার রাত ১২টার পর থেকে প্রচার প্রচারণা শেষ হবে। এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com