বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পরিচালক ব্রি. জে. ডা. এ কে এম মশিউল মুনীর। ১৪ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল কম্পাউন্ডে অভিযান কর্মসূচি পালন করা হয়। এ সময় সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ইউনিট, মাঠ, রাস্তা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন পরিচালক। পরিচালক বলেন পূর্বের চেয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা পরিচ্ছন্ন আছে। যা এখন দৃশ্যমান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীর উদ্দেশে বিশেষ ভিডিও-বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ দিক নির্দেশনা প্রদান করেছেন। তার নির্দেশনার আলোকে আমরা হাসপাতাল কম্পাউন্ড আরো পরিচ্ছন্ন রাখতে আজ এবং প্রতি সপ্তাহের শনিবার সর্বস্তরের কর্মচারী ও কর্মকর্তাদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালাবো। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে। শের-ই-বাংলা হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. এ কে এম মশিউল মুনীরের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক প্রচারণায় আরো উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোঃ মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীরা।
Leave a Reply