বরিশাল জেলা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাষ্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সব্যসাচী মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল), বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ, আরওআই, রিজার্ভ অফিস, আরআই, পুলিশ লাইন্স, বরিশালসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যগণ। প্যারেড শেষে পুলিশ লাইন্স ড্রিল শেড মে মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া উপস্থাপন করেন। পুলিশ সুপার উল্লেখিত দাবী বাস্তবায়ন ও সমস্যা সমূহ সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন। শেষে তিনি কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উল্লেখ্য কল্যাণ সভায় তিনি পিআরএল গমনকারী পুলিশ সদস্যদেরকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। এছাড়া পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে মে মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় তিনি মে মাসে গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন।
Leave a Reply