1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার - দৈনিক আমার সময়

বরিশালে র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধভাবে ধর্ষণসহ আত্মহত্যার প্ররোচনা মামলার প্রধান আসামী মোঃ আসলাম চৌধুরী বাবুকে (২২) দীর্ঘ এক বছর পর গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুলাই সকাল সাড়ে ১১টায় নগরীর রুপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান। গ্রেপ্তারকৃত আসামী বাবু গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার বানারঝর এলাকার লাল মিয়া চৌধুরীর ছেলে। অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, ২০২২ সালের ১৩ মে বিকেল ৪টায় ভুক্তভোগী কেনাকাটার জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া যান। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আসামী বাবুর সহযোগী জিসান সেই গৃহবধূকে ভয় দেখিয়ে মোটরসাইকেলযোগে তালপুকুরিয়া রোডের কালাম মোল্লার ঘেরের মধ্যে নিয়ে যায়। পরে নামধারী ৩ জন এবং অজ্ঞাতনামা ২ জন আসামীসহ ৫ জন গৃহবধূকে পালাক্রমে রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ধর্ষণ করে লিংক রোড এলাকায় ফেলে রেখে চলে যায়। তিনি আরো বলেন, পরে ভুক্তভোগীর পরিবারের লোকজন উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। ১৪ মে ভোর ৫টায় ঐ গৃহবধূ নিজ বাড়ির আম গাছের ডালের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী পিরোজপুর জেলার নাজিরপুর থানায় অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা ও সহায়তার অপরাধে একটি মামলা করেন। ঘটনার পরে প্রধান আসামী বাবুসহ সবাই আত্মগোপনে চলে যায়। এ ঘটনার প্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ ও মাদারীপুর ক্যাম্পের একটি দল বুধবার ১২ জুলাই রাত ১০টায় তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান শনাক্ত করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী বাবুকে গ্রেপ্তার করে। অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে পিরোজপুর জেলার নাজিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া মামলার অন্যান্য আসামীরা পুলিশের হাতে বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com