1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে প্রতারণার মাধ্যমে প্রবাসী নারীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ - দৈনিক আমার সময়

বরিশালে প্রতারণার মাধ্যমে প্রবাসী নারীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
বরিশালে স্বামীর সাথে সম্পর্ক ঠিক করে দেয়ার কথা বলে প্রবাসী নারীর নগ্ন ভিডিও ধারণ করে চাঁদা দাবী করায় প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গ্রেপ্তারকৃতরা হলো বরিশাল এয়ারপোর্ট থানাধীন বাদলা গ্রামের মৃত লিটন খান এর ছেলে মোঃ শাকিব খান (২৪) এবং একই গ্রামের মৃত শাহ জাহান বেপারীর ছেলে মোঃ খলিল বেপারী (৩৫)। শনিবার ১৫ জুলাই রাত সাড়ে ৯টায় বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সদর দপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এপিবিএন এর অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা জানান, গত কয়েক মাস ধরে প্রবাসী বরিশারের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা জনৈক প্রবাসী মহিলার সাথে বাংলাদেশে থাকা তার স্বামী রাকিবের সাথে দাম্পত্য কলহ চলে আসছিল। উক্ত মহিলার শশুর বাড়ী এয়ারপোর্ট থানাধীন এলাকার মাধবপাশা বাজার সংলগ্ন বাদলা গ্রামে। প্রবাসী মহিলা তার পারিবারিক কলহ মিটমাট করার জন্য আসামী সাকিব এর সাহায্য চান। আসামী সাকিব ভিকটিমের স্বামীর সাথে তার সম্পর্ক উন্নয়নের সুযোগ নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে ভিকটিমের নগ্ন দৃশ্য ভিডিও ধারণ করে এবং রেকর্ড করে। পরে সেই রেকর্ড অপর আসামী খলিলের মাধ্যমে প্রবাসী মহিলাকে পাঠিয়ে দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবী করে। এদিকে ভিকটিম অশ্লীল ভিডিও এবং টাকা চাওয়ার রেকর্ড সংরক্ষন করে তার বোনের স্বামী সোলাইমানের কাছে আইনগত সহায়তার জন্য পাঠায়। ভিকটিমের বোনের স্বামীর অভিযোগের ভিত্তিতে এপিবিএন এর অধিনায়ক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা এর নির্দেশনায় পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার দে এর সার্বিক সহযোগীতায় এবং পুলিশ পরিদর্শক শাহ মোঃ ফয়সাল আহমেদের নেতৃত্বে সাইবার ক্রাইম টিম এবং অপারেশনাল টিম শনিবার বিকালে মাধবপাশা এলাকা থেকে আসামী মোঃ শাকিব খান ও মোঃ খলিল বেপারীকে গ্রেপ্তার করে। এ সময় তিনি আরো জানান, অনুসন্ধানে জানা গেছে আসামী সাকিব উক্ত ভিডিও স্কীন রেকর্ডিং এর মাধ্যমে ধারন করে। এই ভিডিওটি আসামী সাকিব এর কাছ থেকে আসামী খলিল তার অ্যান্ড্রয়েড মোবাইলে নেয়। খলিল তার অ্যান্ড্রয়েড মোবাইলের ইমো থেকে প্রবাসী মহিলার ব্যক্তিগত ইমো নাম্বারে পাঠায়। এই ভিডিও দেখিয়ে উক্ত আসামী দ্বয় সহ আরেক পলাতক আসামী রুবেল কয়েক ধাপে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ বিষয়ে গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com