1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন - দৈনিক আমার সময়

বরিশালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২৬
Oplus_131072
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘জনসচেতনতামূলক র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। ৬ জুন শনিবার সকাল ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে এই র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন। বরিশাল নগর ভবন থেকে বিসিসি প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের নেতৃত্বে সচেতনতামূলক র‌্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ড. লোকমান হাকিম, বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-ইলাহী, জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, বিসিসি প্রধান প্রকৌশলী হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল বাশার সহ বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com