বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় সাহিত্য মেলার উদ্বোধন করা হয়েছে। ২০ জুন মঙ্গলবার সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালের ব্যবস্থাপনা বাংলা একাডেমির সমন্বয়ে সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী বর্ণাঢ্য বিভাগীয় সাহিত্য মেলা বরিশাল বিভাগের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ববি উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে বরিশাল বিভাগের শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। অতিথিদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। পরে অতিথিরা বিভাগীয় সাহিত্য মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেষে অতিথিরা বইয়ের স্টল পরিদর্শন করেন।
Leave a Reply