1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরগুনার উপকূলের কৃষকদের নিয়ে কাজ করবে প্রজেক্ট ‘ভরসা’ - দৈনিক আমার সময়

বরগুনার উপকূলের কৃষকদের নিয়ে কাজ করবে প্রজেক্ট ‘ভরসা’

মোঃ সানাউল্লাহ্ রিয়াদ, বরগুনা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬
0-4064x3048-1-0-{}-0-12#
কৃষি নির্ভর দেশ, আমাদের এই শস্য-শ্যামল সোনার সবুজ বাংলাদেশ। কৃষকের ঘাম ঝড়া ধান আর নানা ধরণের ফলানো ফসল আমাদের অন্ন জোগায়। সেকালের সেই কৃষকের গোলা ভরা ধান, আর নতুন ধানের আগমনী বার্তা নিয়ে নবান্ন উৎসব এক অনবদ্য ইতিহাসের সাক্ষ্য। আজ বিজ্ঞানের ছোঁয়ায় অনেক দূর এগিয়ে রয়েছি, তবে সবুজের সমারোহ যেনো হারিয়ে গেছে যুগের অন্তরালে।
MTB ব্যাংক এর সহযোগীতায় ও footsteps এর বাস্তবায়নে কৃষকদের এ যুগের তালে আর জলবায়ুর সাথে খাপ খাইয়ে নিজেদের সক্ষমতা তৈরি করতে বরগুনার তরুণদের উদ্ভাবনী প্রচেষ্টায় প্রতিষ্ঠিত স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন হাতে নিয়েছে প্রজেক্ট ‘ভরসা’।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ‘ভরসা’ প্রজেক্ট এর সূচনা পর্বের অনুষ্ঠান এর আয়োজন করে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস।
সোনার বাংলা যুব ক্লাব এর সভাপতি মোঃ হেদায়েত উল্লাহ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তর’র উপপরিচালক মোঃ জাকির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জি.এম. খাইরুল ইসলাম, বরগুনা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, এনজিও সংগ্রাম’র মিডিয়া অফিসার মোঃ সানাউল্লাহ রিয়াদ, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি কাজী জাওয়াদ হোসেন প্রমুখ।
এসময় স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন সম্পর্কে উপস্থিত সকলকে পরিচয়মূলক উপস্থাপন করেন- সাইফুল ইসলাম অপু এবং প্রজেক্ট ‘ভরসা’ সম্পর্কে উপস্থাপন করেন- সংস্থার নির্বাহী পরিচালক হাদিউর রহমান ধ্রুব।
বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনায় ৩৩৪ জন, পাথরঘাটা উপজেলার ৩নং চরদুয়ানীতে ৩৩৩ জন ও ৫নং কালমেঘা ইউনিয়নে ৩৩৩ সহ মোট ৩টি ইউনিয়নে কাজ করবে ‘ভরসা’। এই প্রজেক্টটির আওতায় মোট ১ হাজার কৃষক সেবা পাবেন।
এরমধ্যেই কৃষকদের নিয়ে বেসলাইন সার্ভে ও এর আলোকে রিপোর্ট তৈরি করে কৃষক নির্বাচন সম্পন্ন করেছে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন। কৃষকদের নিয়ে ‘ভরসা’ প্রজেক্টটি বরগুনায় পাইলটিং প্রজেক্ট হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com