1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ফুলবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অমর গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে।

 সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাব চত্বরে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ জাতীয় ও দলীয় পতাকা উদ্বোলন করা হয়। এ সময় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন।

উদ্বোধন শেষে লাল পাতাকা হাতে একটি মিছিল পৌরশহরে বের কর হয়। মিছিল শেষে ফুলবাড়ী প্রেসক্লাব হলরুমে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি জয় প্রকাশ গুপ্ত।

সাধারণ সম্পাদক এসএম নূরুজ্জামান জামানের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাড. মো. মেহেরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মো. গোলাম কিবরিয়া, সদস্য মো. হাফিজার রহমান, পার্বতীপুর উপজেলা শাখার সহ-সম্পাদক দীলিপ কুমার রায়, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্তদের সংগঠন কৃষি ও বসতভিটা রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সালমান মাহমুদ, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান প্রমুখ।

সভায় শোষণ, বঞ্চনা ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪ এর আকাঙ্খা পূরণসহ ফুলবাড়ী কয়লাখনি বিরোধী চুক্তির ছয় দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com