1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০ - দৈনিক আমার সময়

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০

আন্তর্জাাকিত ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে কমপক্ষে ১৫ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। গত শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকার ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য জানান। লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কেন্দ্রীয় শহর টারমার স্বাস্থ্য কর্মকর্তা অল্ডো টিনেও জানান, এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। সরু ও আঁকাবাঁকা পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। বাসটি রাজধানী লিমা থেকে লা মার্সেড শহরে যাচ্ছিল। তিন ভাগের দুই ভাগ পথ অতিক্রমের পরই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে কাজ করছেন জরুরি সেবা দলের সদস্যরা। অতিরিক্ত গতি ও সড়কের বেহাল দশার কারণে দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা নিয়মিতই ঘটছে। পুলিশ জানিয়েছে, গত বছর সড়ক দুর্ঘটনায় পেরুতে মোট ৩ হাজার ১৭৩ জন প্রাণ হারান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com