1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরে ও বাইরে অপপ্রচার চলছে-ফারুক খান - দৈনিক আমার সময়

নির্বাচনকে ঘিরে দেশের অভ্যন্তরে ও বাইরে অপপ্রচার চলছে-ফারুক খান

কাশিয়ানী প্রতিনিধি, পারভেজ শেখ
    প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩

নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের যেমন উৎসাহ আছে, তেমনি একটি মহল বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

ফারুক খান বলেন, বাংলাদেশ একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এছাড়া সামনে জাতীয় নির্বাচন। তাই নির্বাচনকে ঘিরে একটি মহল বাংলাদেশের অভ্যন্তরে ও বাইরে অপপ্রচার চালাচ্ছে।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ টি নির্দেশনা দিয়েছেন। প্রথম নির্দেশনা সব ভেদাভেদ ভূলে তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে।

দ্বিতীয় নির্দেশনা ওয়ার্ড থেকে ইউনিয়নের প্রতিটি ভোটারের বাড়িতে যেতে হবে। তাদের জানাতে হবে বিএনপি যে অত্যাচার, নির্যাতন, জঙ্গিবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতি ও দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আন্দোলনের নামের ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে যে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করেছিল।

তৃতীয় নির্দেশনা হলো, গত ১৪ বছরে পদ্মাসেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেল সহ যে উন্নয়নমূলক কার্যক্রম হয়েছে ও যেগুলো চলমান আছে সেগুলো জনগণকে মনে করিয়ে দিতে হবে। জনগনের জন্য ভাতার ব্যবস্থা, ভিজিডি ও টিসিবির মাধ্যমে কষ্টে থাকা এক কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা ও সব সময় জনগনের পাশে থাকার বিষয়টি তাদের মনে করিয়ে দিতে হবে। তাহলে আগামী নির্বাচনে পুনরায় নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করবে জনগণ।

জামায়াত ইসলামী প্রসঙ্গে ফারুক খান বলেন,
জামায়াত ইসলামী একটা রাজনৈতিক দল। যদিও নির্বাচনের জন্য তাদের নিবন্ধন নাই। রাজনৈতিক দল হিসেবে তারা কর্মকান্ড করতেই পারে। অতীতে তাদের কর্মকান্ড করতে দেওয়া হয়নি কারণ তারা যখন সমাবেশ করেছে তারা মানুষের জীবনকে অতিষ্ঠ করার চেষ্টা করেছে। তবে শান্তিপূর্ণভাবে কাজ করলেই রাজনৈতিক দল হিসেবে তারা কাজ করতেই পারে।

এর আগে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়, আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু (এমপি), গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মুন্সী আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com