নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।
২৭ নভেম্বর (শুক্রবার) সকাল ১০টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ মোল্ল্যা ওই গ্রামের গফুর মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সাথে একই বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যা ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এ নিয়ে গতকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে শুক্রবার সকাল ১০টার দিকে ফরহাদ মোল্যা তার জমি থেকে ধান কাটছিল।
এ সময় পূর্ব থেকে পাশের একটি বাগানে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ দাউদ মোল্যা ও তার পক্ষের লোকজন লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাউদ মোল্যা পক্ষীয় লোকজন। তাদের দাবি ফরহাদ মোল্যা স্ট্রোকে মারা গেছেন। তাকে কোনও আঘাত করা হয়নি।
এ বিষয়ে লোহাগড়ার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরবরর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#
Leave a Reply