1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন - দৈনিক আমার সময়

নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ নুরে আলম সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃসাজ্জাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক।এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির উপযোগী পণ্যউৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ খাতের উন্নয়নে খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com