1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের বিনামূল্যে ডেলিভারি উদ্বোধন - দৈনিক আমার সময়

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের বিনামূল্যে ডেলিভারি উদ্বোধন

আলামীন, রংপুর
    প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
নিরাপদ মাতৃত্ব নিশ্চিতকরণ এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে রংপুর গ্রুপের স্থপতি মরহুম ডাঃ মফিজ উদ্দিনের স্মৃতিবিজড়িত ‘ডাঃ মফিজ উদ্দিন ফাউন্ডেশন’-এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও অসচ্ছল গর্ভবতী মায়েদের জন্য বিনামূল্যে ডেলিভারি প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
 বুধবার ২৫ নভেম্বর  সকাল ১০টায় রংপুর গ্রুপ অডিটোরিয়ামে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রংপুরের  জেলা প্রশাসক ইসরাত জাহান।
এতে সভাপতিত্ব করেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেছেন, “মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সবার সামাজিক দায়িত্ব। অনেক অসচ্ছল পরিবার অর্থের অভাবে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা থেকে বঞ্চিত হয়, যা মাতৃমৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। ডাঃ মফিজ উদ্দিন ফাউন্ডেশন এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের এই মহতী উদ্যোগ রংপুর অঞ্চলের সুবিধাবঞ্চিত মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে অনন্য ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা করা হবে।”
সভাপতির বক্তব্যে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার বলেছেন, “সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে রংপুর গ্রুপ আজীবন কাজ করে আসছে। সমাজের অসহায় ও অসচ্ছল গর্ভবতী মায়েরা যেন আর্থিক সংকটের কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই বিনামূল্যে ডেলিভারি প্রোগ্রাম। ভবিষ্যতেও আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ্‌।”
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় নির্বাচিত সুবিধাবঞ্চিত ও অসচ্ছল গর্ভবতী মায়েদের সম্পূর্ণ ডেলিভারি সেবা রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে বিনামূল্যে প্রদান করা হবে। অনুষ্ঠানে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পর্ষদ, অঙ্গ প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com