1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে বিপুল পরিমানে গাঁজাসহ এক মহিলা গ্রেফতার - দৈনিক আমার সময়

নড়াইলে বিপুল পরিমানে গাঁজাসহ এক মহিলা গ্রেফতার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় রুচিয়া বেগম (৫৪) নামে এক মহিলার ঘর থেকে ৩৮ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

৪ মে,(সোমবার) দুপুর ১ টার দিকে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রাম থেকে ওই নারীকে আটক করা হয়।

 

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক নারী রুচিয়া বেগম উপজেলার নড়াগাতীর থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামের মৃত তরিকুল সরদারের স্ত্রী।

 

অভিযান সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল গোপন সংবাদ পেয়ে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ওই গ্রামের মৃত তরিকুল সরদারের বাড়ি থেকে তার স্ত্রী রুচিয়া বেগম নামে এক নারীকে আটক করেন তারা। এরপর রুচিয়া বেগমের ঘরে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয়।

 

জব্দ করা গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ২০ হাজার টাকা। তবে রুচিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী, তার আরেক সহযোগী একই গ্রামের মৃত লুৎফুর সরদারের ছেলে বিপুল সরদার (৩৯) পলাতক রয়েছেন।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক গোলক মজুমদার বলেন, আটক ওই নারীরসহ আরও এক পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নাড়াগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com