1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন - দৈনিক আমার সময়

আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহের উদ্বোধন

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় অভ্যন্তরীণ বোরো-২০২৬ মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মে) সকালে আখাউড়া খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে এই ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। ফিতা কেটে ও কৃষক খোকন মিয়ার হাতে ধান সংগ্রহের ব্যাংকের চালান কপি তুলে দিয়ে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এবছর আখাউড়া উপজেলায় ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ১ হাজার ৪৪০ টাকা মন দরে ধান সংগ্রহ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি স¤প্রসারণ অফিসার তামান্না ইসলাম, আখাউড়া ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মুহম্মদ সাজেদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, সহকারী উপ খাদ্য পরিদর্শক রিতেশ চন্দ্র দাস ও কৃষক প্রতিনিধি মো. সোহাগ খান প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম বলেন, এবছর আখাউড়া উপজেলায় ৩৬ টাকা কেজি দরে  ১ হাজার ৪৪০ টাকা মন হিসেবে ৫৬৪ মে: টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। উপজেলা কৃষি অফিস হতে প্রাপ্ত তালিকাভুক্ত ৮৯০ জন কৃষকের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন  ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মে: টন ধান গুদামে সরবরাহ করতে পারবেন। ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহের মেয়াদ রয়েছে। প্রথম দিন দেবগ্রামের কৃষক খোকন মিয়ার কাছ থেকে ৩ মেঃ টন ধান সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তাপসী রাবেয়া বলেন, আমরা আশা করি নির্ধারিত সময় ৩১ আগস্টের আগেই ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে যাবে। আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন ভিত্তিতে ধান সংগ্রহ করা হবে। লক্ষ্যমাত্রার পরে কেউ আসলে আর ধান নেওয়ার সুযোগ থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com