1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে ইয়াবাসহ ব্যাবসায়ী গ্রেফতার, তিন মাসের জেল ও জরিমানা  - দৈনিক আমার সময়

নড়াইলে ইয়াবাসহ ব্যাবসায়ী গ্রেফতার, তিন মাসের জেল ও জরিমানা 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নড়াইলে লোহাগড়া উপজেলায় ৭ পিস ইয়াবাসহ একজন ব্যাবসায়ী কে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের জেল ও ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। গ্রেফতারকৃত আরাফাত লোহাগড়া পৌর শহরের গোপীনাথপুর এলাকার ছত্তার শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বেচাকেনা করে আসছিল।

 

২১ জুলাই (মঙ্গলবার) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন সংবাদ সূত্রে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা লক্ষ্মীপাশা চৌরাস্তা এলাকার শ্যামলী পরিবহন কাউন্টার থেকে আরাফাত (৩১) কে ৭ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

 

নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়ার হোসেন গ্রেফতারকৃত আরাফাতকে তিন মাসের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com