1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দ্বি-বার্ষিক এডিকশন রিকভারি কাউন্সিল বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত: অঞ্জন সভাপতি, বাবু সাধারণ সম্পাদক - দৈনিক আমার সময়

দ্বি-বার্ষিক এডিকশন রিকভারি কাউন্সিল বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত: অঞ্জন সভাপতি, বাবু সাধারণ সম্পাদক

​নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে চলা রিকভারিদের ঐক্য, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে ‘দ্বি-বার্ষিক এডিকশন রিকভারি কাউন্সিল বাংলাদেশ সম্মেলন ২০২৬-২৭’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মিরপুরের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের হলরুমে এ আলোচনা সভা ও নতুন কমিটি গঠনের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহসানুল আরেফীন অঞ্জন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও আইইডিসিআর (IEDCR)-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন।
​বিশেষ অতিথি ও আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রের নেটওয়ার্ক ‘সংযোগ’-এর সভাপতি ইমামুল ইসলাম শিকদার রনি, মিরপুর মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের চেয়ারম্যান টিপু সুলতান এবং রিকভারি মো. জাহাঙ্গীর কবিরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত রিকভারিবৃন্দ।
​সভায় প্রধান অতিথিসহ বিভিন্ন জেলা থেকে আগত রিকভারিরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা মাদকাসক্তি থেকে সুস্থ জীবনে ফেরার গল্প, রিকভারি কমিউনিটির ঐক্য ও শক্তির গুরুত্ব এবং সমাজ থেকে মাদকমুক্ত পরিবেশে ফিরতে মাদকাসক্তদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
​আলোচনা সভা শেষে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
​নবগঠিত কমিটির তালিকা:
​সভাপতি: আহসানুল আরেফীন অঞ্জন
​সহ-সভাপতি: জাহাঙ্গীর কবির ও মোহাম্মদ বাদল
​সাধারণ সম্পাদক: হাসান আলী বাবু
​যুগ্ম সাধারণ সম্পাদক: মফিজুর রহমান বাবুল
​সাংগঠনিক সম্পাদক: রাশেদ খান মিনহাজ
​কোষাধ্যক্ষ: মোহাম্মদ ইউনুস মিয়া
​প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ নাজমুল হোসেন
​কার্যনির্বাহী সদস্য: শিপন, মাহবুব, জসিম, শাহীন ও মোহাম্মদ মিন্টু
​নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আশাবাদ ব্যক্ত করা হয় যে, এই নেতৃত্বের মাধ্যমে রিকভারি আন্দোলন আরও বেগবান হবে এবং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এটি নতুন ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com