1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেশে ফের ভূমিকম্প অনুভূত - দৈনিক আমার সময়

দেশে ফের ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেক্স
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫১ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।”

মিয়ানমারের সাগাইং অঞ্চলে আঘাত হেনেছে ৫ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। যার কম্পন বাংলাদেশেও অনুভূত হয়েছে।”

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্পন পর্যবেক্ষণকেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।”

তিনি বলেন, রাত ১০টা ৫১ মিনিট ৪৯ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের পার্শ্ববর্তী মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ঢাকা থেকে দূরত্ব ৪৬২ কিলোমিটার।”

ফারজানা সুলতানা বলেন, ভূমিকম্প অনুভূত হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তবে কক্সবাজার এবং এর কাছাকাছি অঞ্চলে অপেক্ষাকৃত বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।”

এর আগে, সর্বশেষ গত ২৩ ফেব্রুয়ারি ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে, যা ঢাকার আবহাওয়া অধিদফতরের অফিস থেকে ২৫২ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে অবস্থিত।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com