1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুটি শিল্প প্রতিষ্ঠান কতৃক বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর - দৈনিক আমার সময়

দুটি শিল্প প্রতিষ্ঠান কতৃক বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর

দুটি শিল্প প্রতিষ্ঠান কতৃক বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক হস্তান্তর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

দেশের সনামধন্য দুই শিল্প প্রতিষ্ঠান ওয়াল্টন এবং বিএসআরএম বাংলাদেশ শ্রমিক কল্যান ফাউন্ডেশন তহবিলে চেক প্রদান করেছে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সংশোধিত ২০১৮) অনুযায়ী কোম্পানির বাৎসরিক লভ্যাংশের ০.৫%  হারে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ, পিএলসি কর্তৃক ৬ কোটি ১২ লক্ষ ১০ হাজার ৩৭৮ টাকা এবং বিএসআরএম স্টিলস লিমিটেড কর্তৃক ৪ কোটি ৯৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।

গতকাল বুধবার ঢাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চেক হস্তান্তর অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন চেক দুটি গ্রহণ করেন। এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মহাপরিচালক এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসায় খরচ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com