1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দুই বাসে আগুন মাতুয়াইলে - দৈনিক আমার সময়

দুই বাসে আগুন মাতুয়াইলে

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

রাজধানীর মাতুয়াইলে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২টা ৩৫ মিনিটে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপি ও যুগপত আন্দোলনের সহযোগী রাজনৈতিক দলগুলোর ডাকা ঢাকার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হয় সকাল ১১টা থেকে। এর আগে থেকেই সবগুলো প্রবেশমুখে অবস্থান নেয় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। গাবতলী, উত্তরা, ধোলাইখালসহ বিভন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক করা হয়েছে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, গয়েশ্বর রায়সহ অনেককে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাতুয়াইলের দুপুর ১২টার দিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের একপর্যায়ে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা দুটি বাসে আগুন দেয়। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com