1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ, নতুন খুঁটি স্থাপনে স্বস্তির নিঃশ্বাস হিন্দুপাড়াবাসীর - দৈনিক আমার সময়

‎দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ, নতুন খুঁটি স্থাপনে স্বস্তির নিঃশ্বাস হিন্দুপাড়াবাসীর

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের ১ নম্বর সাইড হিন্দুপাড়া উদয়ন সংঘ মাঠ বাইলেইন সড়কের দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ও দুর্ঘটনাপ্রবণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে সেখানে দুটি নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুক্রবার (৭ আগস্ট) শুরু হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে এ কাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, এটি শুধু একটি উন্নয়নমূলক কাজ নয়, বরং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

 

‎জানা যায়, হিন্দুপাড়া মহল্লা কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের সার্বিক সহযোগিতা ও উদ্যোগে এবং বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), চট্টগ্রাম-এর নির্বাহী প্রকৌশলী মো. সামির আসাব-এর নির্দেশনায় দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে সেখানে দুটি নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়। এসময় হিন্দুপাড়ার বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা এই দুটি বৈদ্যুতিক খুঁটি নিয়ে চরম ভোগান্তির মধ্যে ছিলেন। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে খুঁটি দুটির একটিতে প্রায় এক বছর আগে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছিল। এছাড়াও বিভিন্ন সময়ে ছোটখাটো দুর্ঘটনা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে বসবাস করছিলেন। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল সবসময়। তারা আরও বলেন, অবশেষে দুটি ঝুঁকিপূর্ণ স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে দুটি নতুন খুঁটি স্থাপন করায় তাদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে কাজটি বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা করায় ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগরের প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিক্রয় ও বিতরণ বিভাগ-নিউমুরিং, বিউবোর নির্বাহী প্রকৌশলী মো. সামির আসাবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীকেও ধন্যবাদ জানান।

 

‎জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর তাঁর বক্তব্যে সর্বপ্রথম নির্বাহী প্রকৌশলী মো. সামির আসাবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হিন্দুপাড়া এলাকায় ইতোমধ্যে সড়ক, নালা-নর্দমাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে এলাকার অবশিষ্ট সমস্যাগুলোও সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এলাকার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে তিনি সবসময় কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ দূর করাই তাঁর অন্যতম অগ্রাধিকার। স্থানীয় জনগণের যেকোনো যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজে তিনি অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকবেন।

 

‎এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন তাজু ও সদস্য মোঃ মুহিউদ্দিন , ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মো. হোসেন মনা, অন্যান্য দলীয় নেতৃবৃন্দ, মহল্লা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com