1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি- যুব ও ক্রীড়া উপদেষ্টা - দৈনিক আমার সময়

তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি- যুব ও ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক নিউজ :
    প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সাথে এদেশে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার বাস্তব উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।

যুব সম্প্রদায়ের জন্য সরকার কর্তৃক গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে ৭ শ’ জন যুব ও যুবনারীর অংশগ্রহণে আজ ঢাকার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশকে প্রকৃত অর্থে কাজে লাগিয়ে দেশের সফলতা অর্জন সম্ভব। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করবে। সে জায়গায় পলিসি লেভেল থেকে শুরু করে  সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মতো ট্রেনিং মডিউল  প্রস্তুত করা হচ্ছে। নতুন নতুন AI (Artificial Intelligence) প্রযুক্তিনির্ভর প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেয়া হয়েছে। এই নীতিমালাকে সময়ের চাহিদা অনুযায়ী করতে কাজ করা হচ্ছে এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করা হয়েছে।

          জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোঃ সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির-সহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ সম্পর্কে যুব ও যুব নারীদের অবহিতকরণ, প্রশিক্ষিত যুব ও যুবনারী এবং যুব উদ্যোক্তাগণের সাথে মেলবন্ধন সৃষ্টি ও তাদের জন্য রাষ্ট্রের গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবহিতকরণের উদ্দেশ্যে প্রতি বছর এ ইনস্টিটিউট যুব সমাবেশ পালন করে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com