1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ডিএমপির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ডিএমপি কমিশনারের ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় - দৈনিক আমার সময়

ডিএমপির সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ডিএমপি কমিশনারের ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়

নাজমুল মন্ডল, ঢাকা
    প্রকাশিত : রবিবার, ২ জুলাই, ২০২৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম।
আজ রোববার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা জানান ডিএমপি কমিশনার। এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সকলকে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অতীতের মতো বর্তমান ও  ভবিষ্যতেও টিম ডিএমপি একত্রে থেকে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলা করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এ উপলক্ষে উপস্থিত সকল কর্মকর্তা/কর্মচারীদেরকে মিষ্টিমুখ করানো হয়।
অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার); যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com