1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক - দৈনিক আমার সময়

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

ভোট ঘিরে বিএনপির ডাকা হরতালের আগের রাত শুক্রবার ৯টার দিকে আগুনে বেনাপোল এক্সপ্রেসের চারটি বগি পুড়ে যায়। তাতে চারজনের মৃত্যু হয়, দগ্ধ অবস্থায় একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

ট্রেনটি দেড় শতাধিক যাত্রী নিয়ে বেনাপোল থেকে ঢাকা আসছিল । পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশের পর কমলাপুর স্টেশনে পৌঁছানোর আগেই সায়েদাবাদ থেকে গোলাপবাগের পথে ওই ট্রেনে আগুন জ্বলতে দেখা যায়।

এ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে শোকবার্তায় জানানো হয়েছে।

বিএনপি নির্বাচন বানচালের জন্য গত দুই মাসে প্রায় ৩০০ গাড়ি ভাঙচুর করা হয়েছে। এর মধ্যে, ট্রেনে আগুন দেওয়া এবং রেলপথ বিপর্যস্ত হওয়া একাধিক ঘটনায় অন্তত পাঁচজন মারা গেছে।

এর মধ্যে ১৯ ডিসেম্বর ভোরে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হলে এক নারী ও তাঁর শিশু সন্তানসহ চারজন মারা যান। যাত্রীবেশে ট্রেনে উঠে সেখানে আগুন দেওয়া হয়েছিল বলে পুলিশের তরফ থেকে সে সময় জানানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com