1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে র‌্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূলহোতা ও একাধিক মামলার আসামী গ্রেফতার  - দৈনিক আমার সময়

টেকনাফে র‌্যাবের অভিযানে মানব পাচার চক্রের মূলহোতা ও একাধিক মামলার আসামী গ্রেফতার 

টেকনাফ প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
কক্সবাজার টেকনাফের নতুন পল্লানপাড়ার বৈদ্যঘোনা এলাকার মানব পাচার চক্রের মূলহোতা ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামী আব্দুল আরিফ প্রকাশ আরিফ(৪৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
গ্রেফতার ব্যক্তি হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড
নতুন পল্লানপাড়া বৈদ্যঘোনা এলাকার মৃত মৃত সিরাজুল ইসলাম মেম্বারের ছেলে আব্দুল আরফ প্রকাশ আরিফুল ইসলাম (৪৬)।
কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার ( ১৮ জুন) সন্ধ্যায় র‌্যাব-১৫ কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থানাধীন নতুন পল্লানপাড়া এলাকায় বিশেষ পরিচালনা করে। উক্ত অভিযানে র‌্যাবের আভিযানিক দল  বৈদ্যঘোনা এলাকার মানব পাচার চক্রের মূলহোতা ও একাধিক মামলার এজাহারভুক্ত আসামী
আব্দুল আরফ প্রকাশ আরিফুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আব্দুল আরফ প্রকাশ আরিফুল ইসলাম জানায়, সে কক্সবাজার টেকনাফের  মানব পাচার ও অপহরণ চক্রের অন্যতম হোতা হিসেবে কাজ করে থাকে। স্থানীয় বাঙালী ও রোহিঙ্গাদের জিম্মি করে বিভিন্ন অংকের টাকার বিনিময়ে মিয়ানমার ও মালয়েশিয়ায় পাচার করত। তার ভাই ইউপি সদস্য ফারুক মেম্বারের ছত্রছায়ায় সে এলাকায় ভয়ংকর মানব পাচার সিন্ডিকেট গড়ে তোলাসহ স্থানীয় কিশোর গ্যাং তৈরি করে এলাকার মানুষকে জিম্মি করে রাখত বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৪৫, তাং ১৫/০৪/২০২৩, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮ ধারা,  মামলা নং-৬, তাং ০৩/০৪/২০২৩, মানব পাচার প্রতিরোধ, ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০ ধারা, মামলা নং-৬৩, তাং ২৬/০৩/২০২৩, ধারা-৩৬৫/৩৮৫ পেনাল কোড ১৮৬০, মামলা নং-৫১, তাং ২০/০৩/২০২৩, ধারা-৩৬৫/৩৮৫,ঐ পেনাল কোড ১৮৬০ তৎসহ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮ ধারা এবং মামলা নং-১২, তারিখঃ ০৭/০১/২০১৭, ১৮৬০ সনের পেনাল কোড ১৪৩/৩৬৪/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৪ ধারায় মামলা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com