1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় : শাহাজান চৌধুরী এমপি - দৈনিক আমার সময়

টেকনাফে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভায় : শাহাজান চৌধুরী এমপি

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬
কক্সবাজারের দক্ষিণ সীমান্ত উপজেলা  টেকনাফের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার লক্ষ্যে বিশেষ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই ২০২৬) টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় টেকনাফ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অপরাধ দমনে সমন্বিত পদক্ষেপ গ্রহণ এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য, শাহাজান চৌধুরী, জেলা প্রশাসক আবদুল মান্নান, পুলিশ সুপার এসএন সাজেদুর রহমান সহ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, কোস্ট গার্ড, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের গণ্যমান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা টেকনাফ অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে টেকনাফকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাই সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com