1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঝালকাঠীর রাজাপুরে ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, সেই ঘটক র‌্যাবের হাতে গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ঝালকাঠীর রাজাপুরে ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, সেই ঘটক র‌্যাবের হাতে গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ১৫ জুলাই, ২০২৩
র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে ঝালকাঠী জেলার রাজাপুরের ঘটকের ধর্ষণে অন্তঃসত্ত্বা নববধূ, জোরপূর্বক ধর্ষনের অভিযোগে মামলার প্রধান আসামী মোঃ হালিম শিকদার (৪৫) নারায়নগঞ্জের সদর মডেল থানাধীন শাহ সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ১৪ জুলাই রাত ১১টার দিকে ঘটক হালিম সিকদারকে নারায়নগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর একটি যৌথ আভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামী মোঃ হালিম শিকদার (৪৫) ঝালকাঠীর রাজাপুরের বড় কৈবর্তখালী গ্রামের মৃত আজিজ শিকদারের ছেলে। শনিবার ১৫ জুলাই দুপুরে র‌্যাব-৮ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম। জানা গেছে, সদর ইউনিয়নের চাড়াখালি এলাকায় বিয়ের ৩ দিন আগে হালিম সিকদার (৪৫) নামে এক ঘটকের ধর্ষণে ১৫ বছর বয়সী কিশোরী নববধূ অন্তঃসত্ত্বা হয়ে স্বামীর ঘরছাড়া হয়েছেন। অভিযুক্ত হালিম ও তার স্বজনরা স্থানীয় একটি প্রভাবশালী মহলের মাধ্যমে ২ লক্ষ টাকায় এই ঘটনা দফারফা করে, বাচ্চা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী কিশোরী। সে এখন গর্ভের সন্তানের পিতৃ-পরিচয় ও অভিযুক্তের বিচার দাবি করছে। এ ঘটনায় গত ২৮ জুন রাজাপুর থানায় ঘটক হালিম সিকদারকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগীর নানা মোঃ মোছলেম ফরাজী। অভিযুক্ত হালিম সিকদারের প্রস্তাবে গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখে নুর জামান নামের এক ব্যক্তির সাথে বিবাহ হয় ঐ কিশোরীর। এর আগে গত ১৫ এপ্রিল দুপুরের সময় কিশোরীর নানার বাসার পিছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করে ঘটক হালিম সিকদার ধর্ষণ করে। পরে বিভিন্ন সময়ে নানা প্রলোভন দেখিয়ে কিশোরীকে হালিম সিকদার ধর্ষণ করে যে কারণে ওই কিশোরী গর্ভবতী হয়। র‌্যাব-৮ সিপিএসসি ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মামলার এজাহারভুক্ত প্রধান আসামী মোঃ হালিম শিকদার (৪৫) আত্মগোপনে চলে যায়। আসামী গ্রেপ্তার এড়াতে নারায়নগঞ্জ জেলার সদর মডেল থানায় অবস্থান করতেছে। র‌্যাব-৮ সিপিএসসি ও র‌্যাব-১১ সিপিসি-১ এর একটি যৌথ আভিযানিক দল সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার সদর মডেল থানাধীন শাহ সিমেন্ট ফ্যাক্টরী সংলগ্ন এলাকা হতে আসামীকে গ্রেপ্তার করা হয়। ১৫ জুলাই শনিবার দুপুরে আসামীকে রাজাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com