1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন  - দৈনিক আমার সময়

জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পুনর্বহালের দাবিতে মানববন্ধন 

নাজমুল ইসলাম মন্ডল 
    প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
oppo_0
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বাতিল করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে বিমানবন্দর থানা সহ উত্তরার তুরাগ থানা ,উত্তরা পূর্ব থানা,দক্ষিণ খান থানা, উত্তরা পশ্চিম থানা,উত্তরখান থানার বসবাসরত এলাকাবাসী।

সোমবার দুপুরে বিমানবন্দর মহাসড়কের পুলিশ বক্সের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারপতি আব্দুস ছাত্তারের সরকারের সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণ করা হয়।

কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে এই নাম পরিবর্তন করে। যা চরম অন্যায় হয়েছে বলে মনে করে দেশবাসী। জোরপূর্বক নাম পরিবর্তনের নিন্দা জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে আগের নাম পুনর্বহালের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com