1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জনশক্তিকে জনসম্পদে রূপান্তর ও আদর্শিক নোবিপ্রবি গড়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর - দৈনিক আমার সময়

জনশক্তিকে জনসম্পদে রূপান্তর ও আদর্শিক নোবিপ্রবি গড়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রীর

আবুল কালাম আজাদ (স্বাধীন)
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

জনশক্তিকে জনসম্পদে রূপান্তর ও আদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও দৃষ্টিনন্দন আলোক সজ্জার মাধ্যমে ২২ জুন উদযাপিত হয়। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্ব অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশ। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৯ জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ডসহ মোট ৫১ জনের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে, নোবিপ্রবিতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ভেতরে ৩৩৪ কোটি ৪৬ লাখ টাকার মেগা প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে 1-ফেস্টুন প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে মন্ত্রীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ওই সময়ে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবির বিভিন্ন অনুষদের ৪৯ জন শিক্ষক-শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং ৩ জন শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড ২০২৬’ সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষামন্ত্রী দেশের জনশক্তিকে জনসম্পদে রূপান্তরের আহ্বান জানিয়ে বলেন, ‘জনশক্তিকে কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তারা বিদেশে গিয়ে আরও বেশি রেমিট্যান্স পাঠাতে পারবে।

 

এজন্য মাদ্রাসা শিক্ষাতেও কারিগরি বিষয়কে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি জানান, আগামীতে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কমন বিষয়গুলোর পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়া হবে। পরীক্ষা ও শিক্ষক সংকট নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, ‘আগামী ২ জুলাই থেকে চলতি বছরের ৯টি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা একই প্রশ্নে সারা দেশে অনুষ্ঠিত হবে। শিক্ষায় কোনো বৈষম্য রাখা হবে না।’

 

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক সংকট দ্রুতই কেটে যাবে উল্লেখ করে তিনি বলেন, ‘হাইকোর্টে মামলার কারণে ২০১৭ সাল থেকে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষকের পদোন্নতি বন্ধ ছিল। বিষয়টি সংসদে উত্থাপনের পর আদালতের নজরে এসেছে। আগামী ২ জুলাই আপিল বিভাগে এটি নিষ্পত্তি হলে সমস্যার সমাধান হবে।’ নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com