গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিত ভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে।
রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তবর্তী সরকারের কাছে অনুরোধ সময় ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করা। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সকলের জন্য শিক্ষা।
সমাবেশে বিএনপি নেতাকর্মীরা বলেন, ১৬ বছর পর এসে নাটোরে বিএনপি স্বতস্ফুর্তভাবে কর্মসূচি করতে পারছে। ১৬ বছরে স্বৈরাচার অবৈধ আওয়ামী লীগের নেতারা অনবরত বাধা দিয়েছে,বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এসময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার আওয়ামী লীগ নেতাদের অবৈধ দৃশ্যমান সম্পদের হিসাব নিতে দুদকের তদন্ত করার আহ্বান জানান তারা।
বড়াইগ্রাম উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল কাদেরের সভাপতিত্বে ও অধ্যাপক লুতফর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ,ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।
Leave a Reply