1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
চার লাখ টাকা জরিমানাসহ ইটভাটা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত - দৈনিক আমার সময়

চার লাখ টাকা জরিমানাসহ ইটভাটা গুঁড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

আব্দুল্লাহ আল লোমান, নিজস্ব প্রতিবেদক :
    প্রকাশিত : বুধবার, ৫ মার্চ, ২০২৫
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় জামালপুরে ইসলামপুরে ২টি ইটভাটায় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা জরিমানাসহ ভাটাগুলো গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে ইসলামপুর সহকারী কমিশনার (ভুমি) রেজোয়ান ইফতেকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সুকুমার শাহা উপস্থিত ছিলেন।
পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ হিয়া ব্রিক্স ও পৌর শহরের গোরস্থান মোড়ে মেসার্স সওদাগর ব্রিক্সদ্বয়ের ভাটা মালিককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ভাটাগুলোতে তৈরি করা কাচা ইট, পানি,চুল্লী ভেকু মেশিন দিয়ে গুডিয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।  এসময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।
নিয়মিত অভিযানের অংশ হিসেবে সারাদেশের ন্যায় পরিচালিত এ অভিযান ইসলামপুরসহ সারা জেলায় অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসলামপুর সহকারী কমিশনার ভুমি রেজোয়ান ইফতেকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com