কক্সবাজারের চকরিয়া সিটি কলেজে ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
গেল রবিবার (২৮ জুন) ভাবগাম্ভীর্যপূর্ণ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া সিটি কলেজ এডহক কমিটির সভাপতি অধ্যাপক মুহম্মদ ফখরুদ্দিন ফরায়েজী (এডভোকেট)। তিনি বক্তব্যে বলেন, দেশের মাটি ও মানুষের কল্যাণে আত্মনিয়োগে নিজেদেরকে উপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। এজন্য এখন থেকে প্রতিযোগিতামূলক পড়ালেখার বিকল্প নেই। আজকের শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। তাহলে তোমরাই পারবে; জাতিকে বদলে দেয়ার মাধ্যমে একটি আলোকিত সমাজ উপহার দিতে।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক আমিরুল ইসলাম আশেক, কলেজের শিক্ষক ইতিহাস বিভাগের প্রভাষক হারুন সরোয়ার বাদল ও ইংরেজি বিভাগের প্রভাষক আবদুল মালেক। এছাড়া পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীও বক্তব্য রাখেন।
এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে পরীক্ষার্থীদের মাঝে ফাইলসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পরে কলেজের ২০২৬সালের এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা ও সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মিলাদ, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা আ.ন.ম মহিউদ্দিন কাদেরী।
পুরো অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রভাষক আরিফুল ইসলাম বাপ্পী।
Leave a Reply