1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‘কোল্ডপ্লে’র কনসার্টের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল পরকীয়ার দৃশ্য! - দৈনিক আমার সময়

‘কোল্ডপ্লে’র কনসার্টের স্ক্রিনে হঠাৎ ভেসে উঠল পরকীয়ার দৃশ্য!

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২০ জুলাই, ২০২৫

যুক্তরাষ্ট্রের বোস্টনে স্বাভাবিকভাবেই চলছিল ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’র কনসার্ট। সেখানে মার্কিন প্রযুক্তি কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন তার এক নারী সহকর্মী ক্রিস্টিন ক্যাবকে নিয়ে কনসার্ট উপভোগ করতে আসেন। একপর্যায়ে তারা ঘনিষ্ঠ হন; আর সেই দৃশ্যই ভেসে ওঠে কনসার্টের একটি স্ক্রিনে। বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দূরে সরে যান তারা। প্রকাশ্যে সহকর্মীকে আলিঙ্গন ও এই ঘনিষ্ঠ মুহূর্ত ধরা পড়তেই শুরু হয় বিতর্ক। ফলস্বরুপ, সেই কোম্পানি অভিযুক্ত সিইও অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠায়। আর সে ঘটনার পরদিন স্বেচ্ছায় পদত্যাগ করেন বাইরন। অ্যান্ডি বাইরনের পদত্যাগের খবরটি এক লিংকডন পোস্টে জানিয়েছে সেই কোম্পানিটি। সেখানে বলা হয়েছে, সংস্থার শুরু থেকেই আমরা মূল্যবোধ ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে চলেছি। আমাদের কর্মীদের শুধু কাজ নয়, আচরণ ও দায়িত্বশীলতার ক্ষেত্রেও উদাহরণ তৈরি করতে হয়। তবে সম্প্রতি সেই মান বজায় রাখা হয়নি। অ্যান্ডি বাইরনের সঙ্গে আসা সেই নারী ছিলেন একই কোম্পানির এইচআর ডিপার্টমেন্টের। বাইরন নিজেই তাকে নিয়োগ করেছিলেন কোম্পানিতে। সে ঘটনার সময় ক্যামেরা যখন তাদের দিকে ঘোরে, তারা দু’জনেই আচমকা নিজ নিজ জায়গা ছেড়ে সরে পড়েন। বাইরন মাথা নিচু করে ফেলেন, ক্যাবট মুখ আড়াল করতে থাকেন। আর তা দেখে মজাও নেন কোল্ডপ্লের গায়ক ক্রিস মার্টিন। মজা করে বলেন, ‘এরা হয় লজা পেয়েছে, নয়তো…!’ এরপর এক ভিডিও বার্তায় বাইরন বলেন, ‘আশা করি আমরা কিছু ভুল করিনি’। তবে ঘটনার এখানেই শেষ নয়। এ নিয়ে বাইরন ও ক্যাবট-উভয়েই পরকীয়ার বিতর্কে জড়ান। কারণ, তারা দুজনের রয়েছে আলাদা সংসার, আলাদা জীবনসঙ্গী। পরে বিতর্কের তীব্রতা এমন জায়গায় পৌঁছায় যে বাইরনের স্ত্রী মেগান কেরিগান নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘বাইরন’ পদবি বাদ দেন; পরে অ্যাকাউন্টই ডিএ্যাক্টিভেট করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com