1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কৃষি জমি ভরাট ও আবাসন প্রকল্প গড়ার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত  - দৈনিক আমার সময়

কৃষি জমি ভরাট ও আবাসন প্রকল্প গড়ার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন অনুষ্ঠিত 

ফরহাদ হোসেন জনি,শ্রীনগর প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
 মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তন্তর, সিংপাড়া ও পাড়াগাঁও মৌজার তিন -ফসলী কৃষি জমি ভরাট করে অবৈধ আবাসন প্রকল্প গড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
১৮ নভেম্বর সোমবার বেলা  ১০টায় শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের ৯নাম্বার রোডে ইউনিয়নবাসীর ব্যানারে  এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে স্থানীয়  কৃষক সহ উপস্থিত বক্তারা বলেন, ভুমিদুস্যুরা অবৈধ আবাসন প্রকল্পের নামে ত্রি- ফসলী কৃষিজমি ভরাট করে আবাসন গড়ে তুলছেন। এতে দিনদিন আমাদের কৃষিজমির  পরিমাণ একেবারেই কমে যাচ্ছে। আবাসন প্রকল্পের দায়িত্বে  বালিটা গ্রামের ইউনিয়ন  আঃলীগ নেতা মামুন খান ও সোন্দারদিয়া গ্রামের লিয়াকত খান,মাটি ব্যাবসায়ী খলিল,পলাশ
গোল্ড সিটি নামক আবাসন প্রকল্পের নামে তন্তর, সিংপাড়া ও পাড়াগাঁও মৌজার শত শত একর ত্রি-ফসলী কৃষিজমি ভরাট করছেন। আমরা প্রশাসনের কাছে দ্রুত এই কৃষিজমি ভরাট বন্ধ করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে কেউ যাতে আর কৃষিজমি ভরাট করতে না পারে সেই লক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন খাল,বিল,জলাশয় পুনরুদ্ধার বাস্তবায়ন ও আড়িয়াল বিল সুরক্ষা কমিটির সভাপতি শিক্ষক নেতা মোঃজাহাঙ্গীর খান, জয়নাল আবেদীন, আব্দুল কাদির জিল্লু, রফিকুল ইসলাম দিপু, অনিক ইসলাম অভি,স্থানীয় কৃষক ফজল কাজী,আজিজুল কাজী,মজিবর শেখ,মিজানুর শেখ,পিন্টু,মাসুদ খান,মোয়াজ্জেম শেখ,মজনু সহ তন্তর ইউনিয়নের তিন-শতাধিক কৃষক ও স্থানীয় বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com