1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কুষ্টিয়া কারাগারের আসামী পলাতকে গোলাগুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী - দৈনিক আমার সময়

কুষ্টিয়া কারাগারের আসামী পলাতকে গোলাগুলি, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

কুষ্টিয়া জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
কুষ্টিয়া জেলা কারাগার থেকে আসামী পালানোর ঘটনা ঘটেছে।

বুধবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আসামী পালানো ও গোলাগুলির সংবাদে সেনাসদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরিস্থিতির বিষয়ে লে: কর্নেল মাহাবুব আলম বলেন, বেশ কয়েকজন আসামি পালিয়েছে । তবে কতজন পালিয়েছে তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায় নি।

এ বিষয়ে জেল সুপার আব্দুল বারী বলেন, কুষ্টিয়া বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জামিন পান। দুপুর আড়াইটার দিকে বের হওয়ার কথা ছিল। তাদের সঙ্গে বের হতে হট্টগোল শুরু করেন কারাবন্দীরা। এ সময় কারারক্ষীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালান। ১০-১২ জনের মত আসামী পালিয়েছে তাদের মধ্যে এসকে সজিব পালিয়েছে। তিনি বলেন, পলাতকদের তালিকা করার পর বিস্তারিত জানানো যাবে। এছাড়া যে সকল কয়েদি বা জঙ্গি রয়েছে তারা তাদের সেলে আছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com