1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কাশিয়ানীতে ইউপি সদস্যসহ তিন ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা - দৈনিক আমার সময়

কাশিয়ানীতে ইউপি সদস্যসহ তিন ভাইকে কুপিয়েছে দুর্বৃত্তরা

কাশিয়ানী(গোপালগঞ্জ) প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২১ জুন, ২০২৩

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি সদস্যসহ আপন তিন ভাই কুপিয়ে গুরুতর জখম করেছে দৃর্বৃত্তরা।

মঙ্গলবার (২০ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্ত¡র এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গলমুকুন্দপুর গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে কামাল শেখ (৫৫), ইউপি সদস্য জামাল শেখ (৪২) ও বালু ব্যবসায়ী রঞ্জু শেখ (৩৮)। তারা আপন তিন ভাই।

আহতদের মধ্যে রঞ্জু শেখের অবস্থা আশংকাজনক। তাদের তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত এসে তাদের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুঁটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদেরকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। তবে কি কারণে এ ধরণের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। তবে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com