1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাশেদ প্রধানের কটূক্তি নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনায় ছাত্রদলের আবিদ - দৈনিক আমার সময়

রাশেদ প্রধানের কটূক্তি নিয়ে জামায়াত আমিরের কড়া সমালোচনায় ছাত্রদলের আবিদ

Reporter Name
    প্রকাশিত : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি প্রার্থী ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান জামায়াত আমিরকে ইঙ্গিত করে বলেছেন, ‘জনাব আমির সাহেব যা বলতে পারেন না সেটা তার পালিত সন্তানদের দিয়ে বলায়’।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ছাত্রদলের এ নেতা।

আবিদ পোস্টে বলেন, যেখানে সংসদ থেকে শুরু করে রাজনৈতিক সমাবেশ, সবখানে বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে অভূতপূর্ব সৌজন্য দেখানো হয়, সেখানে আমির সাহেবের পালিত সন্তানেরা এভাবেই রাজনীতিকে অসহিষ্ণু করে তোলে। রাজনীতিতে মিউচুয়াল রেসপেক্ট বা ডায়লগের জায়গাটা সংকুচিত করে আনে।

“এ ছাত্রদল নেতা বলেন, নির্বাচনের সময় থেকেই এই প্রবণতা দেখে যাচ্ছি। মনে হচ্ছে দেশের সব গালিবাজ-হেনস্তাকারীদের একই প্ল্যাটফর্মে নিয়ে আসার একটা রাজনৈতিক উদ্যোগ তৈরি হয়েছে এবং শীর্ষ নেতারা এ সব কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছে।”

 

আবিদ আরও বলেন, বুধবারের (১৫ এপ্রিল) ঘটনাতেও দেখা যায় জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের আক্রমণাত্মক বাজে বক্তব্যে ১১ দলীয় নেতারা হাসছেন, প্রশ্রয় দিচ্ছেন। জুলাইয়ের পর আমাদের ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য তৈরির কথা ছিল। কার সঙ্গে ঐক্য তৈরি করবেন? যারা আপনার সঙ্গে এই ভাষায় কথা বলে?”

পোস্টের শেষে আবিদ বলেন, জান্নাতি দলের ব্যবহারে কেন এত বজ্জাতি তার অংক আজও মিললোনা”

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে রাশেদ প্রধান তার বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। একই সঙ্গে অনেকেই তার গ্রেফতার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com