1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
কক্সবাজারে ফিরে বিএনপি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত - দৈনিক আমার সময়

কক্সবাজারে ফিরে বিএনপি কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন আহমেদ দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি 
    প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
দীর্ঘ এক দশক পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টায়  বেসরকারি একটি বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানিয়ে তোরণ-ব্যানার-ফেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেঁয়ে  গেছেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ বিমানবন্দর থেকে পুরো শহর জুড়ে রাস্তার দুই পাশে ভিড় করেছে।
এ সফরে সালাহউদ্দিন আহমেদ সপ্তাহ খানেক কক্সবাজারে অবস্থান করবেন বলে জানা গেছে । এ সময় তিনি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, জেলা বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে।
এর তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গাড়ি বহসহকারে কক্সবাজার হয়ে রামু, ঈদগাঁও, চকরিয়া পেকুয়া নিজ- উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দেওয়া বিশাল গণ সংবর্ধনায় যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com