1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসব : নাহিদ ইসলাম - দৈনিক আমার সময়

একটি কার্ডের মধ্যে সব সুযোগ-সুবিধা নিয়ে আসব : নাহিদ ইসলাম

অনলাইন ডেক্স
    প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ক্ষমতায় এলে একটি কার্ডের মধ্যে আমরা সব সুযোগ-সুবিধা নিয়ে আসব। এখন তো কার্ডের রাজনীতি চলছে, আমরা বলছি, একটা কার্ডই প্রয়োজন; সেটা হবে এনআইডি কার্ড বা নাগরিক কার্ড।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনি ইশতেহার ঘোষণার পর তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, আমরা নতুন বন্দোবস্তের লক্ষ্য থেকে সরে আসিনি। সংস্কারের প্রতিশ্রুতি আমরা পেয়েছি যেগুলো গণভোটের মাধ্যমে বাস্তবায়িত হবে। জোট ক্ষমতায় এলে অংশীদারির ভিত্তিতে এ বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। ভিন্ন ভিন্ন দল থাকলেও এই জোট সরকার গঠন করলে কোনো একটি নির্দিষ্ট দলের পরিকল্পনায় কাজ করবে না।”

দলের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, বাস্তবায়নযোগ্য ইশতেহার দেওয়ার চেষ্টা করেছি। অনেকেই অনেক বড় বড় কথা বলে নির্বাচনের আগে। তবে আমরা বাস্তবতার ভিত্তিতে প্রণয়ন করেছি। সরকার গঠন করলে আমরা শিক্ষা, সংস্কার ও স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন নিয়ে জোটের সঙ্গে সমন্বয় করে কাজ করব।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com