1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উন্নয়নের গতি ত্বরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনঃ কৃষিমন্ত্রী - দৈনিক আমার সময়

উন্নয়নের গতি ত্বরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজনঃ কৃষিমন্ত্রী

মোঃ শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
উন্নয়নের গতি ত্বরান্বিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন উল্লেখ করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, এই সরকারের উন্নয়ন সারা পৃথিবীতে প্রসংশিত, নন্দিত। জনগণ শেখ হাসিনাকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে বলেও মন্তব্যে করেন তিনি।
১ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে রাজধানীর গাবতলীতে ফুলের পাইকারি বাজার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফুল ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে উন্নয়নের যে দিগন্ত উন্মোচন হয়েছে- এর ধারাবাহিকতা থাকা উচিত।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে আছি। উন্নয়নের মহাসড়কে আমাদের গতি আরও ত্বরান্বিত করতে হবে। তার জন্য দেশে রাজনৈতিক স্থীতিশীলতা প্রয়োজন। আর জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে, ভালো- আমরা স্যালুট দিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাবো। এর ব্যত্যয় হবে না।
এসময় মন্ত্রী বলেন, আন্দোলন করে, সন্ত্রাস করে, অবরোধ করে সরকারের পতন ঘটানো যাবে না। এই সরকারের ভিত্তি জনগণ। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে, তৃণমূলে। মাটির অনেক গভীরে। ইচ্ছা করলেই সন্ত্রাস করে, ভয় দেখিয়ে, গাড়ি পুড়িয়ে, মানুষকে হত্যা করে আওয়ামী লীগের পতন ঘটানো যাবে না।
তিনি আরও বলেন, নির্বাচনে আসতে হবে। নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। জনগণ নির্ধারণ করবে কে আগামীতে ক্ষমতায় আসবে।
অনুষ্ঠানে গণমাধ্যমের কম উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মিডিয়া ব্যস্ত থাকে ভূমিদস্যুদের নিয়ে। তারাই পত্রিকার মালিক। তারা আমাদের রাজনৈতিক নেতাদের জন্য কলাম রেখেছে। নেতাদের কলাম, তারা কিছু বলুক না বলুক খালি একটা অনুষ্ঠানে হাজির হলে, নেতার কলাম হিসেবে একটা সংবাদ ছাপা হবে। একটা নির্দিষ্ট জায়গা আছে পত্রিকার পাতায়, ওইখানে তাদের কলাম প্রতিদিনই ছাপা হয়। রাজনৈতিক নেতা সে যা বলে তাও ছাপা হয়, যা বলে নাই তাও ছাপা হয়। সুন্দর করে লিখে দেয়।
এলসি সমস্যায় অনেক চাষি বিদেশ থেকে চারা আনতে পারেননি জানিয়ে মন্ত্রী বলেন, বিদেশ থেকে এলসি করার ডলার পাওয়া যায় না। ডলার যারা চুরি করে তাদের প্রতিরোধ করা আমার দায়িত্ব। এখানে আমার কিছুটা ব্যর্থতা থাকতে পারে। মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব এড়াতে পারি না। আপনারা জানেন বিরাট চক্র কাজ করে। সারা পৃথিবীতে মোকাবিলা করা কঠিন। প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করেন অর্থনীতিকে যারা ধ্বংস করতে চায়, লুটে খায় তাদের মোকাবিলা করার জন্য।
কৃষিক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে জানিয়ে ব্যবসায়ীদের তিনি বলেন, এই মার্কেট অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আগে ফুলের এমন চাষাবাদ ছিল না। ফুলের এত ব্যবহার ছিল না। এখন ফুলের ব্যবহার অনেক বেড়েছে।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মো. মাসুদ করিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ফুল ব্যবসায়ী বাবুল প্রসাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com