1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
উত্তরায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

উত্তরায় বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নাজমুল ইসলাম মন্ডল
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
রাজধানীর উত্তরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
২২ আগষ্ট (মঙ্গলবার) বিকেলে রাজধানী উত্তরার জসিমউদ্দিনে সিঙ্গাপুর প্লাজার দক্ষিণ পাশে উত্তরা পূর্ব থানা, উত্তরা পশ্চিম থানা,১ নং ও ৫১ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এবং কেসি ফাউন্ডেশন এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান মোঃ খসরু চৌধুরী (সিআইপি)
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের সাবেক সভাপতি মোছাঃ নাজমা আক্তার, ঢাকা মহানগর  উত্তর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন  ডিএনসিসি ১নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আফছার উদ্দিন খান,ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুর রহমান হিরনসহ স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ ও নেতা-কর্মী ছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com